সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো সৌদির নাগরিক অথবা চাকরিদাতারা। যাদের ‘কফিল’ হিসেবে ডাকা হয়।২০২৫ সালের জুন মাসে এ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত হয়।  (২২ অক্টোবর) সৌদিতে থাকা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।কাফালা ব্যবস্থা বাতিলের কারণে সুবিধা পাবেন ১ কোটি ৩০ লাখ শ্রমিক। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মানুষ সবচেয়ে উপকৃত হবেন।কাফালা একটি আরবি শব্দ। যার অর্থ ‘স্পন্সর’। কেউ যখন স্পন্সর করে সৌদিতে শ্রমিক নিয়ে যায় তখন সেই শ্রমিকের ওপর কফিলের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। ওই শ্রমিক চাকরি বদল করতে পারবেন কি না, দেশ ছাড়তে পারবেন কি না অথবা আইনি সহায়তা চাইতে পারবেন কি না— তার সবই নিয়ন্ত্রণ করে কফিল।কাফালা ব্যবস্থা প্রবর্তন করা হয় ১৯৫০ এর দশকে। এটি শুরু করা হয়েছিল কমমূল্যের শ্রমিকদের সৌদি আসার স্রোতকে নিয়ন্ত্রণ করার জন্য। ওই সময় প্রচুর শ্রমিক সৌদিতে প্রবেশ করেন। যারা দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।তবে এই কাফালা সময়ের সাথে সাথে একটি ‘অপব্যবহারের’ ব্যবস্থায় পরিণত হয়। এই ব্যবস্থায় কফিলরা চাইলেই শ্রমিকদের পাসপোর্ট নিয়ে নেয়, তাদের বেতন না দিয়ে রাখা অথবা বিলম্বে দেয়, শ্রমিকদের চলাচলে বিধিনিষেধ আরোপ করে রাখে। এসব অত্যাচার করলেও কফিলদের অনুমতি ছাড়া তারা অন্য কোনো চাকরিতে যাওয়া এমনকি নিজ দেশেও ফিরতে পারত না।মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন বলে আসছে, এই কাফালা ব্যবস্থা ‘আধুনিক যুগের দাসত্ব’। এটির মাধ্যমে শ্রমিকরা তাদের মানবিক অধিকার থেকে বঞ্চিত এবং অত্যাচারের শিকার হয়।সূত্র: ইন্ডিয়া টুডেএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!
জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭৪ শতাংশ জমি লিখে নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বর্ষাগাতি বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের Read more

আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা
আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ছুটে আসছেন ছাত্র-জনতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের রক্ত দিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব Read more

জাতীয় কন্যাশিশু দিবস আজ
জাতীয় কন্যাশিশু দিবস আজ

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। ২০০৩ সালে কন্যাশিশুদের Read more

সাম্য হত্যাকাণ্ড: অবস্থানে শিক্ষার্থীরা, প্রশাসনের পদত্যাগ দাবি
সাম্য হত্যাকাণ্ড: অবস্থানে শিক্ষার্থীরা, প্রশাসনের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার, বিচার নিশ্চিত ও ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে Read more

মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!
মৃত্যুর ১১ বছর পর চাঁদাবাজি মামলার আসামি মাহমুদুল করিম!

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের বাসিন্দা মাহমুদুল করিম, যিনি প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তাকে হঠাৎ করে জীবিত দেখানো হয়েছে Read more

গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

কাতারে হামলা ও গাজা সিটি দখলে অভিযানসহ নীতিগত কয়েকটি ইস্যুতে মতবিরোধের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন