যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী তানিয়া খাতুন (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মটরসাইকেল চালক গৃহবধুর স্বামী সেলিম হোসেন আহত হয়েছে।বৃহষ্পতিবার (১০এপ্রিল) রাত ৯ টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী দু’জনে নাভারন অভিমুখে যাচ্ছিলো। যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০
ফুটবল খেলা ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১, আহত ২০

নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। এই Read more

নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। Read more

সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ
সাত কলেজ ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

সাত কলেজ ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. Read more

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জের মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৭ কোটি ৯০ লাখ মিটার উৎপাদন নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। Read more

লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী
লালপুরে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বিএনপির শতাধিক কর্মী

নাটোরের লালপুরে বিএনপি থেকে শতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার পর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন