তালেবান কর্তৃপক্ষ শুক্রবার (১১ এপ্রিল) দোষী সাব্যস্ত হওয়া তিন খুনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ নিয়ে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর প্রকাশ্যে মোট নয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। আফগানিস্তানের সুপ্রিম কোর্ট এ তথ্য নিশ্চিত করেছে।বাদগিস প্রদেশের কেন্দ্রস্থল কালা আই নাওতে প্রকাশ্যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিমরোজ প্রদেশের জারাঞ্জে অন্য একজনের মৃত্যুদণ্ড কর্যকর করা হয়।১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর বেশ স্বাভাবিক ঘটনা ছিল। তবে ২০২১ সালের আগস্টে নতুন করে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর এই নিয়ম আবার চালু হয়েছে।দেশটিতে চুরি, ব্যভিচার এবং মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়ে থাকে। এর আগে শরিয়ার সব দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।তালেবান নেতারা তাদের ফৌজদারি বিচার ব্যবস্থাকে রক্ষা করে যুক্তি দেখিয়েছেন, এটি ইসলামি শরিয়া আইনের ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে প্রবেশাধিকারের উপর তাদের বিধিনিষেধের সমালোচনাও প্রত্যাখ্যান করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষায় হাঁটু পানিতে ডুবে ধর্মপুর খাদ্য গুদাম, শস্য রক্ষায় হুমকি
বর্ষায় হাঁটু পানিতে ডুবে ধর্মপুর খাদ্য গুদাম, শস্য রক্ষায় হুমকি

বর্ষা এলেই হাঁটুপানিতে ডুবে যায় কুমিল্লা জেলার প্রধান খাদ্য সংরক্ষণাগার 'ধর্মপুর খাদ্য গুদাম'। এটি জেলার প্রধান খাদ্য সংরক্ষণাগার হলেও বছরের Read more

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট আজও জীবন্ত
সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট আজও জীবন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের এক প্রান্তে, আদি ব্রহ্মপুত্র নদের তীরে, প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে এক Read more

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে, এটাই Read more

লেজুড়বৃত্তিক রাজনীতির খেসারত দিচ্ছে সমাজ: বদিউল আলম মজুমদার
লেজুড়বৃত্তিক রাজনীতির খেসারত দিচ্ছে সমাজ: বদিউল আলম মজুমদার

রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহার করার পরিণতি এখন সাধারণ মানুষকেই ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন