চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকার শেওলাবাপের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী ফরিদুল আলম পলাতক রয়েছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার ছেলে নইমুদ্দিন প্রকাশ ফরিদুল আলমের (৪২) সঙ্গে ১৫ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশার অজি আহমদের কন্যা মিনু আক্তারের (৩৫)। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। ফরিদুল আলম মোবাইল ব্যবসার সুবাদে প্রায় সময় চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে তেমন বনিবনা ছিল না।শুক্রবার ভোরে ফরিদুল আলম চট্টগ্রাম শহর থেকে বাড়িতে এসে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা এসে দ্রুত তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মিনু।বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘাতক স্বামী ফরিদুলকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা
মুন্সিগঞ্জে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের দায়ে আপন ফুড অ্যান্ড আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা Read more

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ
কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে Read more

যশোরে সড়ক যেন মরণফাঁদ
যশোরে সড়ক যেন মরণফাঁদ

পিচের ঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। দিনদিন এসব খানাখন্দ বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টি হলে এসব Read more

আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ
আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা Read more

বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে
বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে

একদিন জাতীয় দলের জার্সিতে নিজের ছেলের সঙ্গে একই মাঠে খেলতে নামার স্বপ্ন দেখছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন