গাজায় ইসরায়েলি আগ্রাসন-বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু-নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে সাংবাদিকরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে পৌর শহীদ মিনারের বেদিতে প্রজ্জ্বলিত মোমবাতি স্থাপন করা হয়। এরপর শহীদ মিনার চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক, সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান রোকন, কুদ্দুস আলম ও মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য রিকতু প্রসাদ, গোলাম রব্বানী মুসা, কায়সার রহমান রোমেল, শিক্ষার্থী রিয়াদ হাসান প্রমুখ।বক্তারা বলেন, বর্বর ইসরাইল গাজায় নিরীহ মানুষের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এতে মুখ থুবড়ে পড়ছে বিশ্বমানবতা। বক্তারা ফিলিস্তিনির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস Read more

সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবির হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকালে Read more

টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি
টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের সেরা খেলোয়াড় মেসি

মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন Read more

মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬
মার্চে সড়কে ঝরলো ৬১২ প্রাণ, আহত ১২৪৬

মার্চ মাসে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬১২ জন নিহত ও ১ হাজার ২৪৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ Read more

মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম
মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ মধুমতি নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে প্রতিদিন নদীগর্ভে বিলীন Read more

ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক
ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন