চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির পাঠাগারে এ ঘটনাটি ঘটে।১৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে এমন একটি ঘটনার খবর ছড়িয়ে পড়লে সমিতির ভেতরে উত্তেজনার সৃষ্টি হয়। সভাপতি পদপ্রার্থী আবদুর রশিদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফখরুদ্দিন চৌধুরীসহ চারজন আওয়ামীপন্থী প্রার্থী লিখিত অভিযোগ দেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীর কাছে।লিখিত অভিযোগে বলা হয়, মনোনয়নপত্র কেনার জন্য তারা দুপুরে সমিতির পাঠাগারে গেলে সেখানে কিছু আইনজীবীর পাশাপাশি বহিরাগতরাও উপস্থিত ছিলেন। তারা প্রার্থীদের বাধা দেয় এবং মনোনয়ন ফরম সংগ্রহ করতে না দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার পর নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে জানানো হলেও কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি।এ বিষয়ে জানতে চাইলে অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরী সময়ের কণ্ঠস্বরকে বলেন, “সাত-আটটি অভিযোগ পেয়েছি। সব অভিযোগ নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।”তবে নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা অ্যাডভোকেট তারিক আহমেদ বলেন, “বিকেল চারটার পর অ্যাডহক কমিটির আহ্বায়কের কাছ থেকে অভিযোগগুলো পেয়েছি। এর পর আর তেমন কিছু করার সুযোগ নেই।”এর আগে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল গত ১০ ফেব্রুয়ারি। কিন্তু মাত্র ছয় দিন আগে, অর্থাৎ ৪ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ সোলায়মানসহ পাঁচজন সদস্য পদত্যাগ করেন। তাদের দাবি, বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তারা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করতে অপারগবোধ করেছেন।পদত্যাগপত্রে বলা হয়, আওয়ামী সমর্থিত প্রার্থীরা সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের দাবি জানান, অন্যদিকে ঐক্য পরিষদ নির্বাচন কমিশনের কাছে তাদের প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের দাবি করে। ফলে একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মনে করেন পদত্যাগী কর্মকর্তারা।পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে একটি পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হয় এবং নতুন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। গত মঙ্গলবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।চট্টগ্রামের আইনজীবী সমাজে ঐতিহ্যগতভাবে নির্বাচনের সময় রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। এ বছর সেই বিভাজন আরও তীব্র রূপ নিয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের সময় বাধা প্রদান ও প্রতিদ্বন্দ্বী পক্ষের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় স্বচ্ছ ও অবাধ নির্বাচনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে।আইনজীবী মহলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, যা শুধু নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করবে না, বরং আইনজীবী সমাজের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করবে।নির্বাচন কমিশনের দায়িত্বশীল, নিরপেক্ষ এবং জবাবদিহিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী
‘মার্চ ফর গাজা’র পথে আছি, আপনিও আসুন: আজহারী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।শনিবার Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)
ইউএস ওপেনের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর)

ইউএস ওপেনের পুরুষ একক ফাইনালে আজ (৭ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপ অঞ্চলে Read more

নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
নেদারল্যান্ড সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন