নরসিংদীর শিবপুরে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার কুন্দারপাড়ায় ধর্ষক নারায়ন চন্দ্র পালের বাড়িতে আগুন দেয় স্থানীয়রা। একই দিন বিকেলে কুমিল্লায় শ্বশুর বাড়িতে পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে নারায়নচন্দ্র পাল (৫০)। অভিযুক্ত ধর্ষক কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। ঘটনার পর পর ধর্ষক নারায়ণ চন্দ্র পালের বাড়িঘর ভাংচুর করেছিল স্থানীয়রা।এ বিষয়ে বুধবার ( ৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেনপুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় সে বাড়িতে অবস্থান করছিলো। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি আম গাছ থেকে আম পেড়ে আনতে গেলে প্রতিবেশী নারায়ণ চন্দ্র পাল (৫০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর চাচী গিয়ে দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত ধর্ষক ঘটনার পর কুমিল্লায় তার শ্বশুর বাড়িতে পালিয়ে যায়। দ্রুত বিচার নিশ্চিতের জন্য তদন্ত আলামত সংগ্রহ করছে পুলিশ। আর উত্তেজিত জনতা তার বাড়িতে আগুন দিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়াও অন্যায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা
বাক প্রতিবন্ধী বৃদ্ধার ঘরটাও ভেঙে দিল ওরা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা  বেগম। বয়সের ভারে ন্যুব্জ হলেও স্বামীর মৃত্যুর পরে অভাবের সংসারে Read more

সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা Read more

সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা Read more

গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন
সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে কৃষকের কলাবাগান কেটে চারা রোপণ করায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।সোমবার (২ জুন) দুপুরে Read more

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় দুই কিশোরকে ছুরিকাঘাত
ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় দুই কিশোরকে ছুরিকাঘাত

ময়মনসিংহের ধোবাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে দুই কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন