কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা বিষয়টি টের পেয়ে রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। ওই চিকিৎসক পরে ভৈরব থানা পুলিশকে খবর দিয়ে বিষয়টি অবহিত করে। থানা পুলিশ রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার পুলিশ উপ-পরিদর্শক কাজী রিপন সরকার।এ বিষয়ে শিশুটির মা জানান, তিনি পাক্কার মাথা এলাকার একটি রাবার ফ্যাক্টরীতে কাজ করেন। তার পরিবারে ২ বছর ও ৫ বছরের মেয়ে সন্তান রয়েছে। স্বামীর সাথে সমস্যার কারণে পাক্কার মাথা এলাকায় ২ মেয়ে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকেন। প্রতিদিনকার মতো সকাল ৭টায় রাবার ফ্যাক্টরীতে গেলে সন্ধ্যা ৭টায় বাড়ি ফিরেন। যদিও মেয়ে দুটি ফ্যাক্টরীতে মায়ের কাছেই থাকে। সন্ধ্যায় কোন এক সময় কে বা কারা ৫ বছরের শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাক্কার মাথা এলাকার পাশে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘরে ফিরে চিৎকার করলেও মা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। রাতে শিশুটির চিৎকার ও রক্তক্ষরণ দেখে বুঝতে পারে শিশুটি ধর্ষণ হয়েছে। শিশুটি ধর্ষণের কথাটি মাকে বুঝাতে পারলেও কে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছে না। শিশুটি মাকে জানায় সাদা শার্ট পরিহিত কেউ একজন তাকে ধর্ষণ করেছে। এছাড়া শিশুটি আর কিছইু বলতে পারে না।  শিশুটি ধর্ষণকারীকে দেখতে পারলে চিনতে পারবে বলে মা দাবী করেন। পরে স্থানীয় কয়েকজন যুবককে জানালে তারা বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করে।এ বিষয়ে স্থানীয় যুবক জয় কাদরী বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে যায় এবং বুঝতে পারি শিশুটি শারীরিক এসল্টের শিখার হয়েছে। পরে আমরা শিশুটির মাকে সহযোগিতা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমরা চাই থানা পুলিশ ঘটনা সুষ্ঠু তদন্ত করে ধর্ষণকারীকে খুঁজে বের করুক। অপরাধীর কঠিন শাস্তি হোক।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, শিশুর মায়ের অভিযোগ ও শিশুটির অবস্থা দেখে বুঝতে পারি শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দিয়ে ভৈরব থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।এ বিষয়ে ভৈরব থানার পুলিশ উপ-পরিদর্শক কাজী রিপন সরকার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। শিশুটির মায়ের অভিযোগ তার সন্তানকে ধর্ষণ করা হয়েছে। শিশুটিকে থানা পুলিশের সহায়তায় রাতেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল
আ.লীগকে নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে ‘গণহত্যা Read more

পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা
পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা

ঘরের বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তাতে বাবার আনন্দের কোন কমতি ছিল না। বাবার অনেক বড় শখ ছিল, মেয়ে বড় Read more

দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
দিল্লিতে ধসে পড়লো চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের ওয়েলকাম এলাকায় শনিবার (১২ জুলাই) সকালে চারতলা একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের Read more

আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি
আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং Read more

আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা
আমরা যুদ্ধ পর্যবেক্ষণ করছি, এখনই তেলের দাম বাড়ছে না: অর্থ উপদেষ্টা

ইসরায়েল-ইরান যুদ্ধটা আমরা পর্যবেক্ষণ করছি জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে আরও অপেক্ষা করবো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন