গ্রীষ্মকাল শুরুর পর দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হলেও কিশোরগঞ্জ জেলা শহরসহ জেলার অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রচণ্ড তাপদাহে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা পেল কিশোরগঞ্জবাসী।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদিন সূর্যের তেজ থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে আকাশে ছোট ছোট মেঘের আনাগোনা শুরু হয়। এরপর শুরু হয় দমকা হাওয়া। পরে আকাশ কালো হয়ে বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। প্রায় আধা ঘণ্টার মাঝারি বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে যায়। সজিব হয়ে ওঠে গাছপালা। জনজীবনে ফিরে আসে খানিকটা স্বস্তির পরশ।অনেকদিন পর প্রকৃতির শীতল পরশ পেতে ধুলোকে উপেক্ষা করে অনেক বাড়িতে দরজা জানালা খুলে দিয়ে প্রকৃতির শীতলতায় নিজেকে শীতল করতেও দেখা গেছে। এমন বৃষ্টির জন্য দীর্ঘ‌দিন তারা অপেক্ষায় ছি‌লেন। অনেক‌কে বৃ‌ষ্টি‌তে ভিজ‌তে দেখা যায়। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় চারপাশে তাপমাত্রা কমে এসেছে। দু-এক দিনের মধ্যে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে কিশোরগঞ্জের নিকলী আবহাওয়া অধিদফতর।কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের দুলাল মিয়া বলেন, বেশ কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমের কারণে অতিষ্ঠ ছিলাম। আজ বিকেলে ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি এসেছে।উল্লেখ, গত বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চিকনীরচর এলাকার ভুরভুরিয়া বিলের উত্তর পাশে এক বিস্তীর্ণ পতিত জমিতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক Read more

যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক
যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক। এছাড়া জিম্মিদের মরদেহ খুঁজে বের করতেও Read more

দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’
দেশের স্বার্থে আপসহীন জামায়াত, করিডোর-বন্দর ইস্যুতে স্পষ্ট ‘না’

'দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানে কোনো আপস নয়' বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। Read more

আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে Read more

ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি
ফাইনাল হারা যুবাদের পাশে দাঁড়ালেন মেসি

১৮ বছর পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় Read more

মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার অনুরোধ
মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার অনুরোধ

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন