বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আড়াই মাসে অনলাইনে প্রায় ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) জারি করেছে সংস্থাটি।আজ মঙ্গলবার (২৪ মার্চ) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহার করতে ইউপি পাচ্ছে। সংশ্লিষ্ট দলিলাদিও অনলাইনে যাচাই করছে রাজস্ব বোর্ড। এর ফলে লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না।ইতোমধ্যে তিনটি কমিশনারেট হতে ২৪ হাজার ৯৬৩টি ইউটিলাইজেশন পারমিশন অনলাইনে জারি করা হয়েছে। এনবিআর বলছে, কাস্টমস প্রশাসনকে স্বচ্ছ ও দক্ষ করার অংশ হিসেবে পর্যায়ক্রমে বন্ড অডিটও অটোমেশনের আওতায় আসবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার
শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কুষ্টি পাথরের মূর্তিসহ জামাই গ্রেফতার

ভারতে পাচারের উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৫ মে) Read more

হিজবুল্লাহ কমান্ডার কার্কিকে হত্যার দাবি ইসরায়েলের
হিজবুল্লাহ কমান্ডার কার্কিকে হত্যার দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়ে দেশটির শক্তিশারী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কিকে Read more

১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক
শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) শ্রীপুর পাইলট বালিকা Read more

উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দেওয়া সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান
উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দেওয়া সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন