মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। এতে উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৯৮৮ জন অংশগ্রহণ করেন। এবার অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী।এদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মবর্তা মোসা. কামরুন্নাহার, সিরাজদিখান থানার ওসি সাহেদ আল মামুন, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন্নাহার বলেন, এবছর উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষায় ২ হাজার ৯৮৮ জন অংশগ্রহণ করেছেন। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৪২২ জন, ভোকেশনাল ২৮৭ ও দাখিল ২৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এবার অনুপস্থিত ১২জন শিক্ষার্থী।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, সকাল ১০টা থেকে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে পরীক্ষা চলে। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। সুন্দরভাবে পরীক্ষা চলছে, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষা চলাকালীন সময়ে ২০০ গজের ভিতরে কেউই প্রবেশ করতে পারবেনা। এছাড়া ৭টি পরীক্ষা কেন্দ্রে ৭টি মেডিকেল টিম রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে যদি কোন অনিয়ম হয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ফেরাল জাতিসংঘ

পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উদ্যোগে ইরানের ওপর নিষোজ্ঞা Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের
এবার আন্তর্জাতিক খেলাধুলা থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি স্পেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে স্পেন। এমনকি ভূখণ্ডটিতে বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বৈশ্বিক Read more

তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা
তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা

কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা এখনো হোটেলেই অবস্থান করছেন। তবে সকালে সার্জিস আলম ও তার স্ত্রী গাড়ী যোগে ঘুরতে Read more

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?
ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া?

সারা দেশে গত কয়েক দিন ধরে বজ্রসহ ঝড়-বৃষ্টির প্রভাব চলমান রয়েছে। এমন অবস্থায় আসন্ন ঈদুল আযহা উদ্‌যাপন ঘিরে সাধারণ মানুষের Read more

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল ডব্লিউএইচও
পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন