টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করতে পাট চাষীদের দায়সারা প্রশিক্ষণ দেয়ার অভিযোগ উঠেছে জেলা পাট উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নাম মাত্র প্রশিক্ষণ ও নিম্ন মানের খাবার দিয়ে অন্তত ২০ হাজার টাকা আত্মসাৎ করেছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম। কালিহাতী ছাড়াও  ঘাটাইলসহ বিভিন্ন উপজেলায় প্রশিক্ষনের নামে এসব টাকা আত্মসাৎ করেছেন।জানা যায়, বুধবার( ৯ এপ্রিল)  কালিহাতীতে ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পার্ট অধিদপ্তর কালিহাতীর ৭৫ জন পাট চাষীকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।  তবে প্রশিক্ষণটি সাড়ে সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। ৭৫ জন চাষীর জন্য সকালে ৮০ টাকার নাস্তা ও দুপুরের খাবারের জন্য ৩০০ টাকা বরাদ্দ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে অন্তত পাঁচজন পাট চাষী জানান, সকালের নাস্তায় ৫ টাকা দামের এক প্যাকেট নেক্সাস বিস্কুট, একটি সমচা ও একটি চমচম যার বাজার মূল্য সর্বোচ্চ ৫০ টাকা ও দুপুরে ১৫০ টাকার বিরিয়ানী দিয়ে বিদায় করেছে। যে প্রশিক্ষণ দেয়া হয়েছে, তা অনেকেই পারিবারিকভাবে আগে থেকেই জানেন। মুলত টাকা আত্মসাৎ করতে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ প্রশিক্ষনের আয়োজন করেছে। এসব দেখার কি কেউ নেই?অভিযোগ রয়েছে, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম তার ভাতিজা কালিহাতী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট মো. আব্দুল্লাহকে দিয়ে স্থানীয় নবাব বিরিয়ানি হাউজ থেকে   কম দামের খাবার দিয়ে টাকা আত্মসাৎ করেছেন।এ ব্যপারে নবাব বিরিয়ানী হাউজের ম্যানেজার মোশারফ হোসেন জানান, পাট অধিদপ্তর ১৫০ টাকা দামের প্যাকেটের বিরিয়ানি নিয়েছে।কালিহাতী উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. ফারুকুজ্জামান জানান, প্রশিক্ষনে ইউএনও উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চাষীদের ক্লাশ নিয়েছেন। টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না।এ বিষয়ে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি
উদারতা দেখিয়ে মক্কাবাসীর হৃদয় জিতে নিলো বাংলাদেশি

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে Read more

সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড-কোটি টাকা অর্থদণ্ড
সাইবার স্পেসে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড-কোটি টাকা অর্থদণ্ড

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হবে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড। Read more

জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন
জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এক নবজাতক শিশু ঘুমিয়ে আছে মোশারফগন্জ এলাকায় শাহজালালের বাড়ির বিছানায়। কিছুক্ষণ পর পর তাকে দেখতে Read more

টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৭ আগস্ট)

আজ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড শুরু। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের শেষ দিন আজ। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার Read more

কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন