সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিবে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী। বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬ ভিজিলেন্স টিমসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে নগরীর ২৪টি কেন্দ্রকে ঘিরে গণবিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের ২শ গজের মধ্যে সভাসমাবেশ নিষিদ্ধ করেছে নগর পুলিশ। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এবার বিভাগের ছয় জেলার এ বছর মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী আরও বলেন, ইতিমধ্যেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় উত্তরপত্রসহ সব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে। পাশাপাশি কেন্দ্রের বেঞ্চে সিট নম্বরও বসানো হয়েছে। বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের ২শ গজের মধ্যে শব্দযন্ত্র বাজানো, পাঁচজনের বেশি মানুষ একত্রে সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ইটপাথর, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য বহনের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। এদিকে পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা
ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের Read more

ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন
ব্যাগেজ নিরাপত্তায় বিমানবন্দরে বডি ক্যামেরা সংযোজন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের ব্যাগেজের নিরাপত্তায় দায়িত্বরত কর্মীদের জন্য বডি ওর্ন ক্যামেরা সংযোজন করেছে Read more

হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক
হোমনায় যুবকের কোমরে বিদেশি পিস্তল, গুলি-ম্যাগাজিনসহ আটক

কুমিল্লার হোমনায় একটি বিদেশী পিস্তল সহ মনির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশমঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের Read more

সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারনি। বিজিবির হাতে Read more

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা
ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেছে দখলদার দেশটি।এর আগে Read more

সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন