পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামক স্থানে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের।নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কে বা কারা, কি কারণে তাকে হত্যা করেছে তার তদন্ত করে দেখা হচ্ছে।নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। আর আজকে সকালে তার মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। Read more

জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা
জি–৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা

জি–৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এখনো আমন্ত্রণ জানায়নি কানাডা। এ কারণে গত ৬ বছরের মধ্যে এবারই Read more

কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ
কাশিমপুরে ৫০ কোটি টাকার সরকারি জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে প্রায় ৫০ কোটি টাকার মূল্যের সরকারি ৮২ শতাংশ জমি জবর দখল হয়ে গেছে। আর এই দখল চলছে মহানগরীর Read more

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর Read more

গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার
গুলশান থানার সাবেক তদন্ত ওসি আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক (তদন্ত) ওসি আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার Read more

দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ।জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন