সাতক্ষীরার শ্যামনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৪৮ জন সদস্য।বুধবার (৯ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদ্য সাবেক সদস্যরা সীমাহীন স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মাসুম বিল্লাহ।তিনি বলেন, এ বছরের ৭ এপ্রিল সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্র নেতাদের বাদ দেওয়া হয়েছে।তিনি আরও অভিযোগ করে বলেন, একমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনোদিন আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের ঠাই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।তিনি আরো বলেন, শুধুমাত্র পদত্যাগই করিনি বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবেন বলেও সংকল্প প্রকাশ করে। এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই চেতনারই ক্ষয় ঘটানো হয়েছে।সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যের কপি থেকে জানা গেছে,  কমিটির ৭৬ সদস্যের মধ্যে ইতিমধ্যে ৪৮ জন সদস্য লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। তারা দাবি করেন, আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান, রোকন প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ জানা গেল
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ জানা গেল

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন।  আজ বরিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের Read more

সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থী Read more

প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান
আফগান শরণার্থীদের দেশ ছাড়তে বাধ্য করছে পাকিস্তান

এবার অবৈধ আফগান নাগরিকদের ৩১ মার্চের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান। এখন বলপ্রয়োগ করে তাদের সীমান্ত পার করানো হচ্ছে Read more

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩
যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩

যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটির রুলপাড়ায় সিএনজি- ট্রলির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ Read more

গাজা যুদ্ধের অবসানের দাবিতে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ
গাজা যুদ্ধের অবসানের দাবিতে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখ লাখ মানুষের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার দেশটির রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন