যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের সতীনর ছেলে হত্যার সাথে জড়িত।বুধবার (৯ এপ্রিল) তার শয়নকক্ষে এই ঘটনা ঘটে। নিহত রিক্তা চৌগাছা উপজেলার ঢেঁকিপোতা গ্রামের রোকনুজ্জামান ওরফে রোকনের দ্বিতীয় স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। ঘটনার পর থেকে রোকন তার প্রথম স্ত্রী ও ছেলে পলাতক রযেছে।স্থানীয়রা জানিয়েছেন, রোকন ৬ মাস আগে রিক্তাকে বিয়ে করে। এরপর প্রথম স্ত্রী বিলকিস ছেলে বরকতসহ তারা এক বাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু বাপের দ্বিতীয় বিয়ে ছেলে মেনে নিতে পারছিলেন না। ফলে পারিবারিক কলহ চলে আসছিলো। এরই জের ধরে রিক্তাকে খুন করা হতে পারে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার দিন সকাল ১০ টার দিকে রোকন মাঠে কাজ করতে যান। তার প্রথম স্ত্রী বিলকিস গিয়েছিলেন বাজারে। এই সুযোগে বরকত তার সৎ মা রিক্তাকে গলাকেটে হত্যা করে। আশেপাশের লোকজন  রক্তমাখা অবস্থায় বরকতকে পালিয়ে যেতে দেখেছে। পরে প্রথম স্ত্রীকে নিয়ে রোকনও পালিয়ে গেছে। রিক্তার মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার টেকনাফের সাবরাং সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে দুই লাখ Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত
দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। তারা হলেন- দুর্নীতি দমন Read more

টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী
টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী

বিপিএলের শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টানা হার যেন তাদের নিত্যসঙ্গী হয়ে উঠছে। আসরের প্রথম ছয় ম্যাচেও Read more

বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম
বিস্ফোরক দাবি তুলে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী, নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল-ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (৬ অক্টোবর)। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভোটের লড়াই ততটাই ফিকে হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন