প্রাণঘাতী রোগ মাঙ্কিপক্সের টিকা তৈরি করেছে চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই টিকার মেডিকেল ট্রায়ালও শুরু করেছে তারা।টিকার নাম এখনও প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কর্পোরেশনের (সিনোফার্ম) অন্যতম শাখা সাংহাই ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট (সিআইবিপি) তৈরি করেছে এই টিকা। দেশটির সরকারি সংবাদামাধ্যম সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের রাজধানী শহার ঝেনঝৌ’য়ের হেনান ইনফেকশন ডিজিজ হাসপাতালে শুরু হয়েছে টিকাটির মেডিকেল ট্রায়াল।গত বছর সেপ্টেম্বরে সিআইবিপিকে মেডিকেল ট্রায়াল পরিচালনার অনুমতি দিয়েছিল চীনের জাতীয় চিকিৎসা প্রশাসন। ট্রায়ালে যারা অংশ নিয়েছেন, তাদের সবাই ১৮ বছরের অধিক বলে জানা গেছে।একসময়ের বিরল ও স্বল্প পরিচিত রোগ মাঙ্কিপক্স প্রথম বিশ্ববাসীর মনযোগে আসে ২০২২ সালে। বিশেষজ্ঞদের মতে পশ্চিম ও মধ্য আফ্রিকার উষ্ণ ও আদ্র বনাঞ্চলের বানররা ছিল এ রোগের প্রথম শিকার ও বাহক। পরে এক সময় মানবদেহেও সংক্রমিত হওয়া শুরু করে মাঙ্কিপক্স।স্মলপক্স ভাইরাস শ্রেণীর একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দু’টি রূপান্তরিত ধরন রয়েছে— ক্ল্যাড – ১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড- ২ (পশ্চিম আফ্রিকান)। প্রতি ১০০ মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর মধ্যে মৃত্যু হয় ৪ জনের।রোগটির বিভিন্ন লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপশি শরীরে দেখা দেয় ফোস্কা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা।এতদিন মাঙ্কিপক্সের সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ ছিল না। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহারযোগ্য টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। তাই এ রোগের প্রতিষেধক হিসেবে জলবসন্তের টিকাই ব্যবহৃত হয়ে আসছিল এতদিন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর Read more

জীবননগরে সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন
জীবননগরে সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ Read more

বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ ও হামলায় অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল Read more

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার Read more

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন

কক্সবাজারের উখিয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে গৃহে ডাকাতির পরিকল্পনা, পরে চিনে ফেলায় গৃহকর্তাকে গুলি করে হত্যা- এমন চাঞ্চল্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন