চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ ও হামলায় অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, টিপুর আগ্রাবাদ কমার্স কলেজ রোডের ‘স্কয়ার’ নামের একটি ভবনের ছয়তলায় তার অফিসে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি দোনালা বন্দুক, শটগানের কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সময় দলীয় প্যাড, বিভিন্ন ব্যাংকের একাধিক চেকবই এবং আর্থিক লেনদেনের দলিলও জব্দ করা হয়।ডবলমুরিং থানার জোনাল সহকারী পুলিশ কমিশনার (ডিসি) হুমায়ুন কবির ভূঁইয়া সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘গ্রেপ্তার মোস্তফা কামাল টিপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তদন্তে দেখা গেছে, তিনি আন্দোলন চলাকালে হামলায় অংশগ্রহণ করেন এবং অস্ত্র সরবরাহে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।’স্থানীয় রাজনৈতিক অঙ্গনে টিপু পরিচিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাহাদুরের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে। দলীয় প্রভাব ও রাজনৈতিক আশ্রয়ে দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, মতবিরোধ বা বিরোধ দেখা দিলেই টিপু ও তার সহযোগীরা হামলে পড়তেন প্রতিপক্ষের ওপর।তার বিরুদ্ধে ডবলমুরিংসহ নগরের বিভিন্ন থানায় চাঁদাবাজি, দখলবাজি, মারামারি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি আলোচিত জাহাঙ্গীর আলম মিন্টু ওরফে মারুফ চৌধুরী হত্যামামলাতেও তার নাম উঠে আসে।গত বছরের ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় মোস্তফা কামাল টিপুর হাতে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন দেখা যায়। ঘটনাটির ভিডিওচিত্রেও তার উপস্থিতি ধরা পড়ে।ঘটনার পর থেকে টিপু আত্মগোপনে চলে যান। পুলিশ তার গতিবিধি নজরে রাখলেও তিনি নিয়মিত অফিস করতেন বলে জানা গেছে। অবশেষে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ সময়ের কন্ঠস্বর-কে বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আগ্রাবাদ কমার্স কলেজ রোডের ছয়তলা ভবনের অফিস থেকে টিপুকে গ্রেপ্তার করা হয়। অফিসের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা দেশীয় তৈরি দোনালা বন্দুক, কার্তুজ ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক
শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাতবর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল
ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল

ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ Read more

ইথিওপিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল ২২ অভিবাসনপ্রত্যাশীর
ইথিওপিয়ায় ট্রাক উল্টে প্রাণ গেল ২২ অভিবাসনপ্রত্যাশীর

ইথিওপিয়ায় একটি ট্রাক উল্টে ২২ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (০৬ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় Read more

ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত
ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। নিহত বিজ্ঞানীর নাম সেদিগি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্রে ফেরদৌসি ও Read more

মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত
মিয়ানমারে আবারও ভূমিকম্পের আঘাত

মিয়ানমারে আবারও আঘাত হেনেছে মাঝারি ভূমিকম্প। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলের ছোট শহর মেইকতিলার কাছে ভূমিকম্পটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন