ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনের শত্রু নয় বরং পুরো মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, মুসলমানদের ঈমানী দায়িত্ব হচ্ছে প্যালেস্টাইনকে রক্ষা করা এবং ইসরায়েলকে প্রতিরোধ করা।গাজা শহরে দখলদার ইসরায়েল বাহিনী কতৃক চলমান নৃশংস হামলা ও বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক আয়োজিত একঘন্টার শাটডাউন কর্মসূচিতে উপাচার্য এসব কথা বলেন। এসময় ইসরায়েল বাহিনীর প্রতি তীব্র নিন্দা এবং ফিলিস্তিনিদের মুক্তি চেয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্বের সাধারণ মানুষ, ছাত্রসমাজ প্রতিবাদ করছে কিন্তু কোন রাষ্ট্রনায়ক জোড়ালো প্রতিবাদ করছে না। আরব বিশ্বের সেই নেতাদের আহবান জানাবো যারা এখনো ঐক্যবদ্ধ কোন প্রচেষ্টায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র আলোচনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রেখেছে। তিনি আরও বলেন, কালবিলম্ব না করে আমাদের এখনি এই মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় এই প্রতিবাদের ভাষা চালু রাখবে। আমরা মৃত্যুর আগে দেখে যেতে চাই ইজরাইল নিপাত হয়েছে।শাটডাউন কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম’সহ শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ফ্রি প্যালেস্টাইনের দাবি জানান। এছাড়াও ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উক্ত সমাবেশে যোগ দেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ জন
বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬ জন

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক মহিলা নিহত এবং শিশুসহ ৫ জন আহত হয়েছে। নিহত হ্লায়ইনু Read more

৩২ বছর পর জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা
৩২ বছর পর জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। Read more

তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
তিমি নিয়ে গবেষণায় মিলল স্ট্রোক ও ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশেষ প্রজাতির গুজ বিকড তিমি পৃথিবীতে গভীরতম ডুব দেয়ার রেকর্ডধারী প্রাণী। এটি প্রায় ৯ হাজার ৮১৬ ফুট গভীরে ডুব দিতে Read more

উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

বৃহত্তর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজারের উখিয়া উপজেলাটি। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হলেও সবুজ প্রকৃতির আবরণ দিয়ে মোড়ানো এই সীমান্ত জনপদে Read more

টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১
টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া Read more

রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত
রাজস্থানে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ৮ গুরুতর রোগী নিহত

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন