মাদারীপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার পর লাশ গুমের মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের দুইদিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে সোমবার রাতে উদ্ধার করা হয় আত্মগোপনে থাকা যুবক আলাউদ্দিন বেপারীকে (২৫)। পরে মঙ্গলবার সন্ধ্যায় আলাউদ্দিনকে মাদারীপুরে নিয়ে আসা হয়। বুধবার (৯ এপ্রিল) মাদারীপুরের আদালতে তাকে তোলা হবে। এরআগে গত শনিবার সদর মডেল থানায় আলাউদ্দিনের মা রানু বেগম বাদী হয়ে সদর মডেল থানায় ছেলেকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ১৭ জনের নামে মামলা রেকর্ড করে। এছাড়া মামলায় ৫-৭ জনকে অজ্ঞাত আসামিও করা হয়।মামলার এজাহারে বলা হয়, গত পহেলা এপ্রিল মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামের মলফত বেপারীর ঘরে প্রবেশ করে প্রতিবেশি ইলিয়াস মোল্লাসহ বেশ কয়েকজন। পরে ঘরের আলমিরা ভেঙ্গে কয়েক লাখ টাক ও স্বর্ণালংকার লুটপাট করে তারা। পরে মলফত বেপারীর ছেলে আলাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় ইলিয়াস ও তার লোকজন। বাধা দেয়ায় পিটিয়ে আহত করা হয় মলফত বেপারীরর স্ত্রী রানু বেগমকে। পরে আলাউদ্দিনকে হত্যা করে লাশ গুম করে হামলাকারীরা। এই ঘটনায় রানু বেগম বাদী হয়ে ছেলেকে হত্যার পর লাশ গুম করেছে মর্মে থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্তে নামে সদর মডেল থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করা হয় আলাউদ্দিনকে। প্রতিপক্ষ ইলিয়াস মোল্লাকে ফাঁসাতে গুম ও খুনের নাটক করা হয়েছে উল্লেখ করে দোষিদের বিচার দাবি করেছেন মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যরা। এদিকে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, গুম ও খুনের মামলার ঘটনায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সুনামগঞ্জ সীমান্তে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারনি। বিজিবির হাতে Read more

ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম Read more

আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান

দেশে ফিরতে ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ খবর Read more

অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি
অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

পাকিস্তানের বিরুদ্ধে আবারো অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন