সুনামগঞ্জের সদর উপজেলায় ৩৩০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। এসময় এর সাথে জড়িত কাউকে আটক করতে পারনি। বিজিবির হাতে জব্দ কৃত শাড়ীর মূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকার বেশি।বুধবার (০৭ মে) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর ইউনিয়নে মালাইগাঁও থেকে জব্দ করে। বিজিবি জানায়, সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রঙ্গারচর  ইউনিয়নে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মালিকবিহীন অবস্থায় চিনাউড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৫/৪-এস হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মালাইগাঁও নামক স্থান হতে ৩৩০ পিস ভারতীয় শাড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ৩৫ হাজার টাকার বেশি। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার
১২ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রী সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর Read more

গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী
গুজরাট মডেলে ভারত চালাতে চান মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের নির্বাচনী প্রচারে বলেছিলেন, তিনি গোটা ভারতকে গুজরাট বানাতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছরে Read more

ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা
ঢাকাসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ, সিলেটে ঝড়ের শঙ্কা

সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে ঢাকাসহ Read more

লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

ভোট স্থগিতের ক্ষমতা রাখেন রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার: ইসি
ভোট স্থগিতের ক্ষমতা রাখেন রিটার্নিং ও প্রিজাইডিং অফিসার: ইসি

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে সরকার Read more

ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি
ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন