দিনাজপুরের খানসামায় মাদক সেবন করতে গিয়ে পুলিশের হাতে গাঁজা ও চোলাই মদসহ ২ যুবককে আটক হয়েছেন।আটক মাদকসেবিদের ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সরকার। বুধবার (০৯ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যাক্তিদের কারাগারে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার সূর্বণখুলী সাবুদের হাট এলাকার মৃত হাচান আলীর ছেলে গোলাপ হাওলাদার (৩৫) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা দোলাবাড়ি এলাকার আজিজার রহমানের ছেলে আব্দুর রহিম (২৮)। তাঁরা দুজনে উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কর্মরত। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেবাড়িয়া চৌরঙ্গী এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশের টহল টিম। এ সময় তাদের সাথে থাকা এক বোতল চোলাই মদ ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, মাদক রোধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তারই অংশ হিসেবে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, মাদক, জুয়া ও যেকোন অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ আছে। এ জন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’
‘দেশবিরোধী ভয়াবহ ষড়যন্ত্র হচ্ছে, আবারও লড়াইয়ে নামতে প্রস্তুত থাকতে হবে’

পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, পাবনা-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু বলেছেন, দেশের বিরুদ্ধে বর্তমানে ভয়াবহ ষড়যন্ত্র Read more

উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক
শ্রীপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) শ্রীপুর পাইলট বালিকা Read more

জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের
জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যদি জাতীয় নির্বাচনের ঘোষণা দেন, তাহলে নির্বাচন উপলক্ষে দেশটিতে সাময়িকভাবে হলেও হামলা বন্ধ রাখবে রাশিয়া। রুশ Read more

ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা
ওআইসি সম্মেলনে ইরানের পক্ষে সৌদি আরবের বার্তা

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘ইসরায়েলের আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির Read more

গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা
গাজীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ , নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে মামলা

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৫ জুন) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন