দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার (৯ এপ্রিল) খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় বাজতে শুরু করেছে ক্লাসে প্রবেশের ঘণ্টা। শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত শিক্ষাঙ্গন ও শ্রেণিকক্ষ। অনেক দিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষক ও শিক্ষার্থীরা।তবে, যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে ছুটি আরো দীর্ঘায়িত হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ শুরু হয়ে শেষ হয় গতকাল ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হয় ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সর্বশেষ ক্লাস হয় ২৭ ফেব্রুয়ারি। সে হিসেবে একটানা ৪০ দিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিন ছুটি। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি হয়। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্য প্রযোজ্য। সূত্র আরও জানায়, বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
যমুনা সেতুতে এক দিনে ৪৬ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হওয়ায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ Read more

ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে
ইতিহাসের পুনরাবৃত্তি মানিক মিয়া অ্যাভিনিউয়ে

জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত Read more

হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত এক হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। আজ সোমবার (১১ আগস্ট) হাইকোর্ট Read more

টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর )

আজ বুধবার (১ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি বার্সেলোনা-পিএসজি। এছাড়া, চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে Read more

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন