বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। ফলে রূপসা থেকে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।রূপসা আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী জানান, ভোরে কাটাখালি এলাকায় বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাহিন্দ্র শ্রমিকরা বাস চালক বাচ্চুকে মারধর করেন। এর প্রতিবাদে সকাল ৮টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট, মংলা, মোল্লাহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিকরা রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বাস শ্রমিকরা বলছেন, হামলাকারীদের আটক না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, বাস চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ Read more

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন বিডার আশিক

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই ৫৪ জনের মধ্যে Read more

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, Read more

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন