নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ও খুন হয় আরজু নামের এক কলেজ ছাত্রী। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আরজু উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। এইচএসসি পাস করে উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন।অভিযুক্ত নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৌলভী বাড়ির মৃত ছৈয়দ আহমেদের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরজু আকতার ঈদের পরে নানার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার আরজুর নানীর বাড়িতে আসেন নানীর ভগ্নিপতি আসামী নাজিম। গভীর রাতে আরজু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে উঠলে তাকে ধর্ষণ করে হত্যা করে। হত্যা করতে দেখে ফেলায় আরজুর নানা আবদুল হাকিম (৭০) ও নানী ফরিদা আকতারকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহতরা আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বৈরাচারের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচারের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ Read more

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড মিঝমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইবরাহিম মিয়ার চারতলা বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতো তারা। শুক্রবার (২৫ Read more

ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪
ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ২৪

ইসরাইলে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। সোমবার (১৬ জুন) Read more

হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার রয়েছে। এর Read more

আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩
আশুলিয়ায় লরি চাপায় নারী-শিশুসহ নিহত ৩

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে Read more

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা সক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন