জয়পুরহাট সীমান্তে মাদকদ্রব্যসহ নাসিম হোসেন (২৫) এক যুবক আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় পত্নীতলা ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক নাসিম হোসেন জেলার সদর উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে বলে জানাগেছে।প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, অদ্য ০৯ এপ্রিল ২০২৫ তারিখ ০২৩০ ঘটিকায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামস্থ মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি মোবাইল, দুইটি সিম কার্ডসহ নাসিম হোসেন নামে একজন চোরাকারবারী আটক করতে সক্ষম হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ৩ জন চোরাকারবারী পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ০৭ হাজার ২০০ টাকা মাত্র। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। অপরদিকে, পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ পিস Buprenophine ইনজেকশনসহ আকরাম বাবু (২৬) নামে এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৩ হাজার ৫০০ টাকা।আটককৃত আকরাম বাবু হলেন নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে।আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জে খাসজমি দখল নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২ দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে মদিন মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো কমপক্ষে ১০ জন Read more

আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার
চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর ব্যবসায়ীকে বস্তাবন্দি জীবিত উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার
মিয়ানমারের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার

মিয়ানমারে জাতীয় নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। সোমবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় নির্বাচন Read more

চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত
চলনবিলে শুঁটকির ভরা মৌসুমে মাছের আকাল, উৎপাদন ব্যাহত

খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ অনেক পুরোনো একটি পদ্ধতি হলেও এখনও জনপ্রিয়। মাছ যখন শুকিয়ে সংরক্ষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন