গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।  রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কামাল-রণজিত (কে আর) মার্কেট চত্বরে এই অভিনয়টি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা “মানব সমাজ জেগে ওঠো, ফিলিস্তিন মুক্ত করো”, “স্টপ জেনোসাইড”, “ফিলিস্তিনের পাশে মানব সমাজ রয়েছে” স্লোগানসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।শিক্ষার্থীরা জানান, বিশ্ব পরাশক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ইসরায়েল সরকার ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই বর্বরোচিত হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। এমনকি আহতদের চিকিৎসা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। এসব হামলা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘনের শামিল।তারা আরও বলেন, “প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা বিশ্ব বিবেকের কাছে দাবি জানাই, এই নৃশংসতা বন্ধ হোক। ইসরায়েলের এই গণহত্যা থামানো না পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম
চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অস্ত্রধারী আবুল হোসেন।রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)
যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)

বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান Read more

ভৈরবে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন পলাতক
ভৈরবে ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত  মসজিদের মুয়াজ্জিন পলাতক

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সাড়ে ৬ বছরের শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। Read more

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলো গৃহবধূ
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলো গৃহবধূ

বরিশালে একসঙ্গে পাঁচটি নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক Read more

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘ চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সামনে সুযোগ প্রায় সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন