কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের ব্যাপারে কিছু নিদর্শনের কথা কথা বলে বেড়ান। কেউ কেউ বলেন তার আগমনের আগে আরব দেশে তুষারপাত হবে। আবার কেউ কেউ বলেন, নদ-নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে আরব উপদ্বীপ। প্রকৃত বিষয়টি কী?এর কোনোটিই হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমণের আলামত নয় বরং হাদিসে পাকের একাধিক বর্ণনায় কেয়ামতের আলামত হিসেবে এসেছে যে, ‘আরব উপদ্বীপ নদ-নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে।’ তবে তুষারপাতের বিষয়টিও আলোচিত হয়নি। হাদিসের বর্ণনায় থেকে প্রমাণিত যে-১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا‘ততদিন পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবেনা; যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী-নালায় পূর্ণ হবে।’ (মুসলিম)হাদিসের এ বর্ণনা থেকে সুস্পষ্ট যে, কেয়ামতের আগে আরব দেশসমূহে পানির অভাব হবে না। বরং প্রচুর নদ-নদী প্রবাহিত হবে। ফলে গাছ-পালা ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন-জঙ্গলে ভরে যাবে।২.রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন-لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا لَا تُكِنُّ مِنْهُ بُيُوتُ الْمَدَرِ وَلَا تُكِنُّ مِنْهُ إِلَّا بُيُوتُ الشَّعَرِ‘ততদিন কেয়ামত ঘটবে না; যতদিন না আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে মাটির তৈরি ঘরগুলো ভেঙ্গে পড়বে এবং পশমের ঘরগুলো রক্ষা পাবে।’ (মুসনাদে আহমদ)৩. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন-لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا عَامًّا وَلَا تَنْبُتَ الْأَرْضُ شَيْئًا‘ততদিন পর্যন্ত কেয়ামত হবেনা যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে। কিন্তু জমিনে কোন ফসলই উৎপন্ন হবে না।’ (মুসনাদে আহমদ, মাজমাউজ যাওয়াদ)উল্লেখিত হাদিসগুলোতে কেয়ামতের আলামত বলা হয়েছে। কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের আগে অধিক বৃষ্টিপাত, তুষারপাত, নদ-নদী কিংবা গাছপালায় ভরে যাবে এমন কোনো বর্ণনা আসেনি। বরং কেয়ামতের আলামত হচ্ছে আরব উপদ্বীপ নদ-নদী এবং গাছপালায় আবাদ হবে।আর কেয়ামতের আগে আগমন করবেন হজরত ইমাম মাহদি আলাইহিস সালাম। বরং তাঁর আগমনই কেয়ামতের আলামতসমূহের মধ্যে অন্যতম।সুতরাং আরব দেশে বৃষ্টিপাত ও নদ-নদী প্রবাহিত হওয়ার হাদিসগুলো কেয়ামতের আলামত প্রসঙ্গে এসেছে; ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনের আলামত প্রসঙ্গে নয়।তবে এটি ঠিক যেহেতু ইমাম মাহদি আলাইহিস সালামের আগমনও কেয়ামতের একটি অন্যতম আলামত। সুতরাং এ দৃষ্টিকোণ থেকে চিন্তা ও গবেষণা করলে বুঝা যায় যে, ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন  এবং আরব দেশে নদ-নদীর প্রবাহিত হওয়ার বিষয়টি প্রায় একই সূত্রে গাঁথা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার সব ফেতনা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা Read more

নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম কর্মচারীদের হামলার শিকার ববি শিক্ষার্থী
চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম কর্মচারীদের হামলার শিকার ববি শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ মায়ের চিকিৎসা নিতে গিয়ে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থী সাব্বির শিকদার Read more

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের
এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদের জন্য লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা Read more

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প

দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন