প্রেমিকের অন্যত্র বিয়ের খবরে হাতে বিষের বোতল আর হৃদয়ে অভিমানের আগুন নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে রোববার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ঘোনাপাড়ায়।অনশনরত ছাত্রী মহেশখালীর মাতারবাড়ির বলীর পাড়ার বাসিন্দা এবং বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার দাবি, দীর্ঘদিন ধরে প্রবাসী বাদলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বাদল তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে গেলেও শেষমেশ অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেন। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রীটি এবং বিষের বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন। স্থানীয়দের ভাষ্য, বাদলের পরিবারের পক্ষ থেকে ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বাদলের পরিবারের কেউ মুখ খুলতে রাজি হননি। এমনকি তারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। বিয়ে না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন ওই ছাত্রী। চাকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাল্টা জবাবে ৭৭টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান
পাল্টা জবাবে ৭৭টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার ( ০৯ Read more

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. Read more

ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর
ইরানে ৯ মাসে ১ হাজার মানুষের ফাঁসি কার্যকর

ইরানে চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধে অভিযুক্ত অন্তত ১ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) Read more

ঝিনাইদহে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়
ঝিনাইদহে সরকারের বেঁধে দেওয়া ২৭ টাকার সার বিক্রি হচ্ছে ৬০ টাকায়

গ্রামের মাঠে মাঠে এখন আমন আবাদের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে শীতকালীন সবজি চাষের জন্যও মাঠ প্রস্তুত করছেন কৃষকেরা। তবে এ Read more

আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন
আনোয়ারায় সড়ক ভেঙে তিন গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি গুরুত্বপূর্ণ অংশ জোয়ার ও টানা বৃষ্টির প্রভাবে ভেঙে পড়েছে। ফলে ওই রাস্তায় যান Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন