মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে দুস্থ অসহায়দের চাল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। ঈদুল ফিতরে অসচ্ছল দুস্থ ও অসহায়দের জন্য সরকার কাজিপুর ইউনিয়নে ৬ হাজারেও বেশি মানুষের জন্য ১০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ করলেও শতাধিক ব্যক্তি চাউলের স্লিপ পেলেও চাল দেয়া হয়নি। এমনকি অসৌজন্য মুলক আচরন করে চালের স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান আলম হুসাইনের বিরুদ্ধে।রবিবার (৬ এপ্রিল) ১১ টার সময় উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের সামনে নওদাপাড়া গ্রামের অসংখ্য মানুষ চেয়ারম্যানের বিরুদ্ধে দাড়িয়ে প্রতিবাদ করেন।নওদাপাড়া গ্রামের রেজাউল হক ঈদুল বলেন, আলম হুসাইন চেয়ারম্যান রাতের আধারে অটো পাখিভ্যানে করে চাল নিয়ে গেছে তার লোকজনের মাধ্যমে। অথচ গরীব অসহায় দুস্থদের ১০ করে চাল আত্মসাৎ করেছে। চালের স্লিপ দিলেও দিনের পর দিন ঘুরিয়ে চাল দেয়া হয়নি। চাল আত্মসাৎ এর ঘটনায় চেয়ারম্যানের বিচার দাবি করেন তিনি। একই গ্রামের সাইদুর রহমান জানান, তিনি গত শুক্রবার বিকালে চাল দেয়া হবে জানিয়ে এলাকায় মাইকিং করা হয়। মাইকিং শুনে চাল আনতে গিয়ে পাওয়া যায়নি। ইতোপূর্বে দুইবার চাল আনতে গেলে চাল দেয়া হয়নি। শতাধিক অসহায় দুস্থদের চাল না দিয়ে কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন আত্মসাৎ করেছে। একসেদ আলী বলেন, ঈদের আগে ৩ বার চাল আনতে গিয়েছিলাম কিন্তু দেওয়া হয়নি। অথচ চেয়ারম্যানের লোকজন বস্তাবস্তা চাল নিয়ে গেছে।নওদাপাড়া গ্রামের মৃত সরাফতের স্ত্রী শহিদা খাতুন বলেন, আমরা রাজনীতি বুঝিনা সরকার ১০ কেজি চাল বরাদ্দ দিয়েছে সে মোতাবেক একটি চালের স্লিপ পেয়েছি কিন্তু দুইবার চাল নিতে গেলে দেয়া হয়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের জন্য কাজিপুর ইউনিয়নে ৬ হাজার ২শ’৫৫ জনের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, চাল রাখা আছে। আসলেই দেয়া হবে। কাজিপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুনুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলে তিনি রিসিভ করেনি। মেহেরেপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের ব্যবহৃত সরকারী মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভি করেনি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

জেলার সলঙ্গায় সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা ও Read more

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সজীব (৩২) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কারা ব্যবস্থার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন