চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।শুক্রবার (০৯ মে) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র।এ ঘটনায় আহতরা হলেন- লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) ও একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র আকতার হোসেন (৫০)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০টার সময় ভর্তি হয়। তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

বেনাপোলে কোটি টাকার অঘোষিত আমদানি পণ্য জব্দ
বেনাপোলে কোটি টাকার অঘোষিত আমদানি পণ্য জব্দ

দীর্ঘ ২৫ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে আটক থাকা ভারতীয় তিনটি ট্রাকে অবশেষে ধরা পড়েছে ঘোষণা বহির্ভূত কোটি টাকার ব্লেড কারসাজি। Read more

গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা পুরাতন যাত্রী ছাউনির সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর Read more

হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা
হাপরের ফোঁসফাঁস ও হাতুড়িপেটার শব্দে মুখর কামারশালা

আগামী ৭ জুন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। তাই এই ঈদকে সামনে রেখে এখন Read more

বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ
বাঁচা মরার লড়াইয়ে টাইগারদের সামনে যতো চ্যালেঞ্জ

প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামে সামনে বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে মন্ত্রিপরিষদের রিভিউয়ের রায় পেছালো

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার টানা শুনানির ফলে রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউয়ের রায় পিছিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) আপিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন