সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা আব্দুল মমিন (৪০) এর বিরুদ্ধে। সে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মকসেদ আলীর ছেলে এবং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক। জানা যায়, দহকুলা গ্রামের গৃহবধূকে প্রতিবেশী আব্দুল মমিন নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ উঠেছে। এই প্রস্তাবে রাজি না হওয়াতে গত ২৫ মার্চ রাতে গৃহবধূর ঘরে ডুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়েছে। এসময় গৃহবধূর চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে মমিন পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার আশ্বাস পেয়ে থানায় অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী। বিচার না পাওয়ায় পরবর্তী সেই গৃহবধূ বাদী হয়ে শনিবার রাতে শ্রমিকলীগ নেতা আব্দুল মমিনকে অভিযুক্ত করে উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দিয়েছে। এ বিষয়ে দহকুলা গ্রামের মওলানা আব্দুল মালেক জানান, শ্রমিক লীগ নেতা আব্দুল মমিন বিগত সময়ে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেছে। এখনো তার পরিবর্তন হয়নি, সে স্বামী পরিত্যক্তা নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে মিমাংসার কথা বললে সে এখন পালিয়ে বেড়াচ্ছে। অভিযুক্ত আব্দুল মমিন এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। একই এলাকার সোহেল আহমেদ জানান, ধর্ষণের চেষ্টায় স্বীকার হওয়া গৃহবধূ বিচারের জন্য ঘুরে বিচার পাচ্ছে না। থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, তাকে তার ঘরে গভীর রাতে শ্রমিক লীগ নেতা আব্দুল মমিন জোরপূর্বক ডুকে ধর্ষণের চেষ্টা চালায় পরে সে চিৎকার চেচামেচি করলে মমিন পালিয়ে যায়। এ বিষয়ে তিনি শনিবার রাতে থানায় মামলা করেছেন। উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান অভিযোগ পেয়েছি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব Read more

মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত টহল Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ Read more

গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার
গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা Read more

সাত বছর পর গকসু নির্বাচনের তফসিল ঘোষণা
সাত বছর পর গকসু নির্বাচনের তফসিল ঘোষণা

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দীর্ঘ ৭ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী Read more

বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন
বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে। টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, ডিভাইসটিতে অ্যাপল ডিজাইন, ক্যামেরা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন