মানিকগঞ্জের সিংগাইরে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই খবর পেয়ে স্থানীয় যুবদলের দুই নেতা মদ্যপ্রাণ অবস্থায় থানায় গিয়ে ঐ আসামিকে ছাড়াতে গিয়ে পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। নেশাগ্রস্থ অবস্থায় থানায় ঢুকে পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ২ যুবদল নেতাকে আটক করেছে সিংগাইর পুলিশ। শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে সিংগাইর থানা চত্ত্বর থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ। আটককৃতরা হলেন, সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সরকার জীবন (৪৪) তিনি সিংগাইর পৌরসভার ৭নং ওয়ার্ডের গোবিন্দল গ্রামের মৃত আব্দুল করিম সরকারের ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৫) একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।সিংগাইর থানার উপ-পরিদর্শক(এসআই) পার্থ শেখর ঘোষ বলেন, সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামে মারামারির ঘটনায় সিংগাইর থানার একটি নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতারের পর রাত নয়টার দিকে কয়েকজন লোক থানায় এসে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়। এসময় শফিকুল ইসলাম সরকার জীবন ও শফিকুল ইসলাম নামের ২ যুবদল নেতাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, তারা মদ্যপ অবস্থায় থাকার কারণে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়ার দায়ে আটককৃত ২ যুবদল নেতার বিরুদ্ধে গতকাল রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে
পে-স্কেল বাস্তবায়ন হলে যেসব সুবিধা বাতিল হবে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে-কমিশন গঠন করা Read more

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব হোসেন (২২) ও মোছাঃ শিরিনা বেগম (৪৫) Read more

পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা Read more

‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’
‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলের Read more

সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত
সাভারে জমি সংক্রান্ত বিরোধে ১ জন নিহত

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ঘটনায় আবু সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন