পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষনের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সর্বশেষ গতকাল দুপুর বারোটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন এবং রাতে ধর্ষনে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।ভুক্তভোগী জানায়, আত্মীয়তার সুবাদে প্রতিবেশি সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করতো। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সে জোরপূর্বক ধর্ষন করে এবং তা মোবাইলে ধারন করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষন করে। গতকাল দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারো ধর্ষন করে। সন্ধ্যায় জেলে কাজ করার সুবাদে ওই নারীর স্বামী নদীতে মাছ শিকারে যায়। রাত সাড়ে এগারোটার দিকে ফের ধর্ষন করতে গেলে ওই নারী তাকে বাঁধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের আশঙ্কা, ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত
ঝড়ের আশঙ্কা, ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

ত্রিশালে চেচুয়া ও গলহর বিলে শাপলা ফুল দেখতে পর্যটকদের ভিড়
ত্রিশালে চেচুয়া ও গলহর বিলে শাপলা ফুল দেখতে পর্যটকদের ভিড়

ময়মনসিংহের ত্রিশালের রামপুর এলাকায় চেচুয়া ও গলহর বিলে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। চেচুয়া ও গলহর বিল দুটি এখন যেন Read more

টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১২ আগস্ট)

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ। রাতে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এএফসি চ্যালেঞ্জ লিগে মাঠে Read more

মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
মেসির সফরে বিশৃঙ্খলা, পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ

আজেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জের ধরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন