৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। শনিবার (৫ এপ্রিল) সকালে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর এএফপির।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরবর্তীতে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, সকল উপলব্ধ তথ্যের ভিত্তিতে বলা যায় ভূমিকম্পের পর সুনামির হুমকি এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে কোনো সুনামি আঘাত হানেনি বলেও জানানো হয়।স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল নিকটতম প্রধান শহর কিম্বে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণ-পূর্বে।কিম্বে শহরের এক স্থানীয় বাসিন্দা বলেন, তিনি ভূমিকম্পের পর সেখানে কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। তিনি বলেন, আমরা এখানে ভূমিকম্প অনুভব করেছি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি।ওয়ালিন্দি প্লানটেশন রিসোর্টের কর্মী বারবারা আইবিলো বলেন, তিনি সামান্য কম্পন অনুভব করেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর ৪ দশমিক ৯ এবং ৫ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার টেকনাফের সাবরাং সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে দুই লাখ Read more

শেখ হাসিনার পক্ষে মামলায় লড়তে ৪ আইনজীবীর আবেদন
শেখ হাসিনার পক্ষে মামলায় লড়তে ৪ আইনজীবীর আবেদন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করার জন্য Read more

স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা
স্থগিত হলো সরকারি চাকরির যেসব পরীক্ষা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে Read more

১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প
১২ দেশের ওপর নতুন করে শুল্ক নির্ধারণ করলেন ট্রাম্প

বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই প্রথম দফায় বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন Read more

সাপাহারে আম মৌসমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি
সাপাহারে আম মৌসমে যানজট কমাতে প্রশাসনের বিশেষ নির্দেশনা জারি

 নওগাঁর সাপাহারে আম মৌসমে দীর্ঘ কয়েক বছরের যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্বসাধারনের জন্যে কড়া সতর্কবাতা ও বিশেষ নির্দেশনা জারি Read more

উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন
উখিয়ায় সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

বৃহত্তর ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজারের উখিয়া উপজেলাটি। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হলেও সবুজ প্রকৃতির আবরণ দিয়ে মোড়ানো এই সীমান্ত জনপদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন