গাজীপুর মহানগরীর পূবাইলে  হাবিবুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রিয়াজ এর বিরুদ্ধে, আহত হাবিবুর রহমান পূবাইল এলাকার  খিলগাঁও গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ বিষয়ে ভিকটিম ইজিবাইক চালক ওইদিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে নিজে বাদী হয়ে ৪১ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী,  একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাওন মিয়া এবং অজ্ঞাতনামা আরও  একজন কে আসামী করে  স্থানীয় পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে বলা হয়েছে পূবাইল কালিগঞ্জ রোডে ভিকটিমের ইজি বাইকটি গতিরোধ করে মেহেদী, শাওন ও আরো একজন, পরে তার চোখ বেধে চালানো হয় নির্যাতন, স্থানীয় অন্য ইজিবাইক চালক মারপিটের বিষয়টি দেখে ফেললে পালিয়ে যায় অভিযুক্তরা, মারপিটের এ ঘটনার আগে রাস্তায় ইজিবাইক চাপিয়ে রাখা নিয়ে বাক বিতন্ডা হয় ইজিবাইক চালক ও ছাত্রদলের এই ওয়ার্ড সভাপতির মধ্যে। এ বিষয়ে গাজীপুর মহানগর  ৪১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মেহেদী হাসান সাংবাদিকদের জানান গাড়ি সাইট করার কথা বললে হাবিবুর আমার কথা শোনেনি তাই আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি, তাকে মারধর করিনি, সে কিভাবে এমন আহত হলো আমার জানা নেই।গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন সাংবাদিকদের জানায়, বিষয়টি আমার জানা নেই,আমি খোঁজ নিচ্ছি, সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করুন, আমরা সাংগঠনিক ব্যাবস্থা নিব।এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন ,ঘটনাটি  শুনেছি, থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার
২৪ হাজার কোটি টাকার মূলধন হারালো শেয়ারবাজার

দেশের পুঁজিবাজারের দরপতন থামছেই না। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার ছয়গুণের বেশি Read more

এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর
এক পরিবারের গল্পের সমাপ্তি, খোঁড়া হলো ৪ কবর

ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথেই সমাপ্ত হলো এক পরিবারের জীবনের গল্প। কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক Read more

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ

আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল কিংবা হেঁটে চলাচলে উৎসাহিত করার লক্ষ্যে পালিত হচ্ছে বিশ্ব ব্যক্তিগত Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন অবস্থায় শিশুকে উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বন থেকে মো. শামীম (১০) নামের এক শিশুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন। র‌বিবার (১ জুন) রাত সা‌ড়ে ৮টায় বরিশাল রিপোর্টার্স Read more

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল
মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ৩ জন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন