চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের  হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে  এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মা জুলেখা খাতুন (৫৫)। শুক্রবার  (৪  এপ্রিল) বিকালে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুল হক।জানা যায়, বৃহস্পতিবার  সকালে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে আপন ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করেন বড় ভাই ইয়াসিন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আহত  মা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল ভূজপুর এলাকায় ঘটে যাওয়া  ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি,ঘাতককে গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক Read more

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা Read more

বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’
বাংলাদেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এতে সারাদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া Read more

কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার
কুষ্টিয়ায় আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত Read more

জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

জীবন বাঁচাতে যে পরিবেশ দরকার সেই পরিবেশকে মানুষ নিয়মিত ধ্বংস করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুন Read more

অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?
অনেকে বলছে নির্বাচনের দরকার কী? কার নির্বাচন দরকার?

নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন