যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে। এর আগে এ মামলায় মুল হত্যাকারি জাহিদ হোসেনকে আটক করে পুলিশ। ফেনসিডিল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। শুক্রবার ( ৪ এপ্রিল) দুপুরে যশোরের নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম।তিনি জানান, ঘটনার দিন ৩০ মার্চ আসামি জাহিদ ও ভিকটমি জামাল হোসেন কলারোয়া কাদপুর গ্রামের মাদক ব্যবসায়ী মিন্টুর বাড়ীতে যায়। সেখান থেকে মিন্টুর মোটরসাইকেলে ১৫০ বোতল ফেন্সিডিল নিয়ে বারোপোতার দিকে যাচ্ছিল।পথিমধ্যে গোগার ইছাপুর জনৈক শফির ভাটার সামনে পৌছালে পুর্বপরিকল্পনা মোতাবেক জাহিদ তার মাথায় আঘাত করে। পরে জামাল হোসেন একটি গর্তে পড়ে যায়। এ সময় ওই এলাকার হাফিজুল, আমানতউল্লাহ, জুম্মন,বিল্লাল ও আলাউদ্দীনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন হাতের কাঠের চলা, রামদা, চাকু দিয়ে জামালকে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। জামাল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা কাদপুর এলাকার আয়ুব হোসেনের ছেলে। এ ঘটনায় পরের দিন জামালের পিতা শার্শা থানায় জাহিদসহ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাকী আসামিদের আটকে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা
নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন  আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক Read more

শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি
শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। তবে ছবিটি বানোয়াট ও Read more

পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!
পরকীয়া প্রেমিকাকে ঘরে রাখতে না পেরে বসতঘরে আগুন!

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে বাড়িতে রাখতে না দেওয়ায় স্বামী নিজ বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন- এমন অভিযোগ উঠেছে ওমর ফারুক Read more

একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব
একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন সাকিব

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে নিয়মিতই তিনি অংশ নিচ্ছেন বিশ্বের নানা Read more

চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত
চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গর্জানিয়া পাহাড় এলাকায় টমটমের ধাক্কায় আতিকুর রহমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ধামইরহাটে সাম্য হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

নওগাঁর ধামইরহাট উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন