বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি চীনের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সব ধরনের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলো চীন। যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর বর্তমান প্রযোজ্য শুল্ক ছাড়াও ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।ছাড়া বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় সাতটি বিরল আর্থ এলিমেন্টের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। যার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়ামও ইট্রিয়াম।চীন শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।ট্রাম্প মূলত যুক্তরাষ্ট্রের সব আমদানি পণ্যে সর্বজনীন ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে কার্যকর হবে। তাছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যে উদ্ধৃত রয়েছে এমন বেশ কিছু দেশের ওপর প্রতিশোধমূলক প্রায় ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।এদিন চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পর পরই পাল্টা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে ছিল চীন।সূত্র: এএফপিএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা বাডি কার্টার এই পুরস্কারের জন্য Read more

দীর্ঘ ৮৫ বছর পর আজান হতে যাচ্ছে যে মসজিদে 
দীর্ঘ ৮৫ বছর পর আজান হতে যাচ্ছে যে মসজিদে 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলাকালীন সময়ে ধ্বংস হয়ে পড়ে বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌরসভায় অবস্থিত রাভনো মসজিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙে পড়ে Read more

শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল
শেবাচিমের অচল ৯৫টি মেশিন অবশেষে সচল

ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) থেকে আসা ৭ সদস্যের কারিগরি টিমের মাধ্যমে হাসপাতালের ৯৫টি Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ।আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং Read more

স্কুলের ভবন ভাঙার নেপথ্যে নেতাদের বাণিজ্য, বিএনপিতে অসন্তোষ
স্কুলের ভবন ভাঙার নেপথ্যে নেতাদের বাণিজ্য, বিএনপিতে অসন্তোষ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় স্কুল ভবন ভাঙার নেপথ্যে ওয়ার্ড বিএনপির দুই নেতার অর্থবাণিজ্য বলে অভিযোগ উঠেছে। তাদের এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন