মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী এলাকায় একটি কার্টুনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের পাশে একটি কার্টুন দেখতে পান এলাকাবাসী। সন্দেহ হলে স্থানীয় ইউপি সদস্য চিত্ত রঞ্জন সরকারকে জানানো হয়। তিনি গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান। পরে কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।গ্রাম পুলিশ সদস্য মো. হোসেন আলী বলেন, ‘মেম্বার আমাকে ফোনে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বাঁশের ঝাড় থেকে কার্টুনটি তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে সেটি খুলে দেখতে পায় ভেতরে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ রয়েছে।’খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি এস এম আমান উল্লাহ জানান, ‘সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তের কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?
পুরুষের চেয়ে নারীরা বেশি হাসেন, কারণ কী?

নারী নাকি পুরুষ, কারা বেশি হাসেন? এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন গবেষকরা। আর এতেই প্রকাশ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। সমীক্ষাটি বলছে, Read more

চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ Read more

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ডিসেম্বর।সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more

সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস
সিরাজগঞ্জে ১ হাজার ৯৯০ প্যাকেট নিষিদ্ধ ফুরাডান ধ্বংস

সিরাজগঞ্জের কাজীপুরে নিষিদ্ধ কীটনাশক ফুরাডান জব্দের পর ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব কীটনাশক Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৬ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে ক্ষুধার্ত Read more

ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
ইরান যুদ্ধে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সরাসরি জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন