নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ চকযদু এলাকার মৃত খাতের আলীর ছেলে আনোয়ার হোসেন(৬০) এবং খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন(২৯)।প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, ৪ এপ্রিল ভোরে বস্তাবর বিওপি’র টহল কমান্ডার নায়েক  ইয়াদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে দক্ষিণ চকযদু গ্রামের রাস্তায় অভিযান পরিচালনা করে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। অপর আরো একটি অভিযানে কালুপাড়া বিওপি’র বিওপি কমান্ডার সুবেদার  আইয়ুব আলী এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৮/১০-এস আলতাদিঘী গ্রামের মাঠের ধান ক্ষেত্রের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আটককৃত আসামীদের বিরদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য প্রায় ১লক্ষ ৪৪ হাজার ৪শত টাকা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ। সাধারণ মানুষের Read more

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে Read more

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে আফগানদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। এ ফরম্যাটে হোয়াইটওয়াশথ কর এবার য়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে Read more

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সিলেট স্টেশনে আটকা পড়া কালনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন