জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইনে দাঁড়িয়ে দুই কানে হেড ফোন লাগিয়ে কথা বলার সময় ট্রেনের উপস্থিতি টের না পাওয়াতে ট্রেনের ধাক্কায় মেহেদী মাহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাউসী পপুলার মোড় এলাকায় বাউসী রেলওয়ে ব্রীজ থেকে একশো গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী মাহাদ পৌরসভার শিমলা পল্লী গ্রামের ইতালি প্রবাসী মো. লাঞ্জু মিয়ার ছেলে। মেহেদী মাহাদ এবার সে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মেহেদী বৃহস্পতিবার বিকালে বাউসী পপুলার এলাকায় ঘুরতে এসে বাউসী রেলওয়ে ব্রীজের একশো দক্ষিণে রেললাইনের পাশে স্লিপারের উপর দাঁড়িয়ে পশ্চিম দিক হয়ে দুই কানে হেডফোন লাগিয়ে কথা বলছিলেন। এমন সময় তারাকান্দি হতে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি বাউসী রেলওয়ে ব্রীজ অতিক্রম করছিল। ট্রেন চালক একাধিকবার বাঁশি দিলেও শুনতে পায়নি মেহেদী। যখন সে বুঝতে পারে তখন ট্রেনটি তার সম্মুখে এবং ঘুরে তাকানোর সাথে সাথেই ট্রেনের সাথে ধাক্কা লেগে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মেহেদী মারা যায়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় নিহত যুবকে জানাজা অনুষ্ঠিত হয়।এ-বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে ফাঁড়ির এএসআই আশীষ চন্দ্র দে বলেন, ‘সন্ধ্যায় ঢাকাগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে। এখনো তার পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার Read more

মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য
মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রথমবারের মতো তাদের সরকারি মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের নাম যুক্ত করেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণার পরই এ সিদ্ধান্ত Read more

মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন
মিরপুরে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে টহল ঘর ও সোলার লাইট উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুরে ছাতিয়ান কালিতলার দুই কিলোমিটার দুর্গম মাঠে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে নির্মিত টহল Read more

গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স পড়ে নার্স নিহত
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স পড়ে নার্স নিহত

অবরুদ্ধ গাজায় আকাশপথে ত্রাণ ফেলার সময় এক ফিলিস্তিনি নার্সের প্রাণহানি ঘটেছে। নিহত ওই নার্সের নাম ওদাই আল-কুরআন। আকাশপথে বিমান থেকে Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন