মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সাথে দোকানগুলোর সাথে থাকা আরো ৩টি বাসাবাড়িও পুড়ে গেছে। এতে কমপক্ষে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্তরা।শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।মাদারীপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, শুক্রবার (৪ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেট যে কোন একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই মার্কেটের সারিবদ্ধ ভাবে থাকা ১০টি কসমেটিকসের দোকান, ৭টি ব্যাগের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারী দোকান ও ৩টি হার্ডওয়ারের দোকান, তিনটি গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এসময় মার্কেটের পেছনে থাকা ৩টি টিনের বাসাবাড়িও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মন্ডল বলেন, মাদারীপুর পুরান বাজারের অগ্নিকান্ড প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকান্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ Read more

সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির
সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থামলো ম্যানচেস্টার সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সান্ডারল্যান্ডের কাছে জয়রথ থেমেছে ম্যানচেস্টার সিটির। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো Read more

এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত
এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নিজ নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ Read more

ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ
ইশারা ভাষা অনুবাদ করবে এআই অ্যাপ

শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইশারা ভাষা, ইংরেজিতে যাকে বলে সাইন ল্যাংগুয়েজ। কিন্তু এই ইশারা Read more

টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে চাকমা যুবক অপহৃত
টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে চাকমা যুবক অপহৃত

কক্সবাজার টেকনাফে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কৃষিকাজ করার সময় অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা এক চাকমা যুবক অপহৃত করেছে।এ সময় অপহৃত যুবকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন