কক্সবাজার টেকনাফে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কৃষিকাজ করার সময় অস্ত্রধারী অপহরণ চক্রের সদস্যরা এক চাকমা যুবক অপহৃত করেছে।এ সময় অপহৃত যুবকের সাথে থাকা এক বৃদ্ধ অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।তথ্য নিয়ে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে টেকনাফ উপজেলা বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত চৌকিদার পাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃত হওয়া যুবক হচ্ছে, বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা সংকুচিং চাকমা (৩৫)। পালিয়ে আসা বৃদ্ধ ব্যক্তি হচ্ছে, একই এলাকার বাসিন্দা এবাদুল্লাহ (৬০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপহরণ চক্রের হাত থেকে পালিয়ে আসা বৃদ্ধ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, পাহাড়ে কৃষিকাজ করার সময় হঠাৎ অস্ত্রধারী অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি গ্রুপ হঠাৎ করে তাদের ওপর হামলা চালিয়ে সংকুচিং চাকমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে দৌড়ে গহীন জঙ্গলে প্রবেশ করে সুকৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়। এসময় অপহরণকারী চক্রের সদস্যরা ২/৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলেও জানান তিনি।এবিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস স্থানীয়দের বরাত দিয়ে সময়ের কণ্ঠস্বরকে বলেন, দুপুরের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সংলগ্ন পাহাড়ে মংক্যচিং চাকমা সহ আরও কয়েকজন কৃষিকাজ করতে গিয়েছিলেন। একপর্যায়ে গহীন পাহাড়ে লুকিয়ে থাকা ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মুখে সংকুচিং চাকমাকে ধরে নিয়ে যায়। এসময় ঘটনাস্থল সংলগ্ন কাঠ সংগ্রহকারি এবাদুল্লাহ নামে এক বৃদ্ধকেও অপহরণের চেষ্টা চালায় অপহরণকারী চক্রের সদস্যরা। তবে বৃদ্ধ এবাদুল্লাহ সুকৌশলে দৌঁড়ে পালিয়ে আসতে সক্ষম হয়। ঘটে যাওয়ার বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবিহিত করার পর পুলিশের একটি অভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত যুবককে উদ্ধার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মুক্তিপণের দাবিতে চাকমা যুবককে অপহরণ রেছে বলেও ধারণা করছেন তিনি।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন,ঘটে যাওয়া ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। অপহৃত যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।উল্লেখ্য, গোয়েন্দা ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য সুত্র বলছে এক বছরের ব্যবধানে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে শিশু, কিশোরসহ ২৮০ জন অস্ত্রধারী অপহরণ চক্রের কবলে পড়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশীরভাগ ভুক্তভোগী পরিবারের স্বজনরা দাবিকৃত মুক্তিপণ দিয়ে পহরণকারীদের জিম্মি দশা থেকে ফেরত এনেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (এক কেজি ৪৯ গ্রাম) সোনার বারসহ  এক পাচারকারীকে আটক Read more

ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ Read more

প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থান Read more

কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জে পাঁচটি খাদ্য প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য Read more

গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম
গাজায় ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম

অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশপথে ত্রাণ ফেলতে শুরু করেছে বেলজিয়াম।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সামরিক বিমান থেকে তারা মানবিক ত্রাণ পৌঁছাচ্ছে। কাতারভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন