এ বছর ৭০ হাজার ১৯৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ।আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৪৭৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।বৃহস্পতিবার (১৩ মার্চ) মেহেরপুর সিভিল সার্জন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ।ডা. এ কে এম আবু সাঈদ বলেন, জেলার ৫৪টি ওয়ার্ডে এবার ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ ইউনিট) এবং ১২-৫৯ মাস বয়সী ৬১ হাজার ৫২০ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল (২ লাখ ইউনিট) খাওয়ানো হবে।একই সঙ্গে শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ানোসহ পুষ্টি বার্তা প্রচার করা হবে। আর ৭৫৪ স্বেচ্ছাসেবক ও ১৯৯ স্বাস্থ্যকর্মী টিকা খাওয়ানোর কাজটি পরিচালনা করবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ মার্চ সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে স্থাপিত কেন্দ্রে শিশুকে ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। আরও জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।সম্মেলনে মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইনজামামুল হক, টিকাদান সহকারী রবিউল ইসলাম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দুসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগড়ায় গরু গমক্ষেতে ঢুকে পড়ায় সংঘর্ষ, আহত ২০
লোহাগড়ায় গরু গমক্ষেতে ঢুকে পড়ায় সংঘর্ষ, আহত ২০

নড়াইলের লোহাগড়ার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ জন হয়েছে। আহতদের লোহাগড়া,নড়াইল,খুলনা ও Read more

২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

তরমুজের শহর গলাচিপা, খ্যাতি ছড়িয়েছে দেশজুড়ে
তরমুজের শহর গলাচিপা, খ্যাতি ছড়িয়েছে দেশজুড়ে

পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপা ধীরে ধীরে "তরমুজের শহর" হিসেবে পরিচিতি পাচ্ছে। নদী ও চরাঞ্চলবেষ্টিত এ উপজেলার উর্বর মাটিতে প্রতি বছর Read more

জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮
জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮

আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮টি। এসব ভোটকেন্দ্রের মধ্যে ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি, ভোটগ্রহণ কর্মকর্তা Read more

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা

ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন