চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হামলায় সালামত আলী (৫০) নামের ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলের দিকে উপজেলার বটতলী ইউনিয়নের কমল আলী বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত সালামত আলী স্থানীয় সিদ্দিক আহমদের পুত্র।ঘটনার বিষয়ে নিহতের একমাত্র ছেলে আব্দুর রহমান (১৮) জানান, “আমাদের টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ স্থাপনের বিষয়ে আমার চাচার পরিবারের সাথে ঝগড়া হয়। সর্বশেষ আজ সকালে সেনাবাহিনী সিইউএফএল ক্যাম্পের মাধ্যমে পাইপ স্থাপনে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আমার আব্বু পাইপ স্থাপন করতে গেলে আমার চাচা মোহাম্মদ আলী (৬০), চাচী সাজিয়া বেগম (৪৫), চাচাতো ভাই এমরান (২৮), রুবেল (৩২) ও আরফাত (১৯) আমার আব্বুকে লোহার রড দিয়ে হামলা করে। এসময় গুরুতর অবস্থায় আব্বুকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে দিকে তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, সাজিয়া বেগম নামের ১ জন আটক রয়েছে।”এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি হামলা অব্যাহত থাকলে কোনও আলোচনা হবে না: ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি হামলা অব্যাহত থাকলে কোনও আলোচনা হবে না: ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে পারমাণবিক আলোচনার টেবিলে বসবে না তেহরান বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল Read more

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক
জীবননগরে আমন ও রবি মৌসুমে সারের তীব্র সংকট, বিপাকে কৃষক

জীবননগরে আমন ও রবি শস্যের ভরা মৌসুমে রাসায়নিক সারের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। জীবননগরে ড্রাগন, মাল্টা, Read more

আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ
আইফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি। অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের প্রতীক মনে করেন। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন