নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক ও কাউনিয়া এলাকার বাসিন্দা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মো. ছগির হোসেন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে গৌরনদী উপজেলা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন-কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবর হাওলাদারের স্ত্রী কনা বেগম ও তার ছেলে অনিক হাওলাদার।সূত্রমতে, গত ৩ মার্চ রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অপর যুবদল নেতা নয়ন হাওলাদারকে কুপিয়ে জখম করে একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন সরদার ওরফে সোনা শাহিন ও তার সহযোগিরা। এ ঘটনায় নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিন সরদারসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন
জকসুর জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ সম্পাদনের লক্ষ্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব Read more

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় Read more

ভাঙ্গুড়ায় খানমরিচ ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
ভাঙ্গুড়ায় খানমরিচ ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি।উপজেলার খানমরিচ ইউনিয়নে মো. শহিদুল ইসলাম Read more

নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’
নিরপেক্ষ থাকার আহ্বান জাহিদ হোসেনের: ‘কারো বিএনপি হওয়ার দরকার নেই’

‘কারো বিএনপি হওয়ার দরকার নাই, কিন্তু আপনি দয়া করে ওই চেয়ারটাতে বসে নির্দলীয় আচরণ করবেন’ এভাবে নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন