সৌদি আরবে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য হজ পালনে নতুন সুবিধা ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, যোগ্য কর্মীরা হজ আদায়ের জন্য সর্বোচ্চ ১৫ দিনের বেতনসহ ছুটি পাবেন।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ছুটির মেয়াদ সাধারণত ১০ থেকে ১৫ দিনের মধ্যে নির্ধারিত হবে এবং এর মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। ফলে কর্মীরা একই সময়ে ধর্মীয় দায়িত্ব পালন ও উৎসবের ছুটি উপভোগ করতে পারবেন। সৌদি শ্রম আইন ও অধিকারের আওতায় এই নিয়ম কার্যকর করা হয়েছে।তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মীকে অন্তত দুই বছর ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। পাশাপাশি, এই ছুটি চাকরি জীবনে একবারই পাওয়া যাবে এবং শুধু সেই কর্মীরাই এর আওতায় আসবেন, যারা আগে কখনো হজ পালন করেননি।এছাড়া, প্রতি বছর কতজন কর্মী এই বিশেষ ছুটির সুযোগ পাবেন, তা নির্ধারণের ক্ষমতা থাকবে নিয়োগকর্তার হাতে। প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রয়োজন বিবেচনা করে কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগ সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য ধর্মীয় দায়িত্ব পালনে সহায়ক হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ
শেরপুর সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার Read more

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৪ শতাধিক: পেন্টাগন
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৪ শতাধিক: পেন্টাগন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। টানা ৪০ দিন এ যুদ্ধ চলার পর গত Read more

১২ মে: নামাজের সময়সূচি
১২ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার
জয়পুরহাটে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

জয়পুরহাটের ক্ষেতলাল থানায় গত ১৩ জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাশমত আলী। এরই মধ্যে ২০১২ সালের ৫ অক্টোবর জয়পুরহাট Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন