ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। টানা ৪০ দিন এ যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।এই ৪০ দিনের যুদ্ধে মোট নিহত এবং আহত মার্কিন সেনাদের সংখ্যা জানিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর পেন্টাগন। সেই বিবৃতির তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত ইরানি প্রতিরক্ষা বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ৪১৫ জন। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। এছাড়া ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ৪০ দিনের যুদ্ধে দেশটিতে নিহত হয়েছেন মোট ১ হাজার ৩ শতাধিক মানুষ।গত ৮ এপ্রিল থেকে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আগামী ২২ এপ্রিল এই বিরতির মেয়াদ শেষ হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, ১৪ দিন যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর না হলে এই বিরতির মেয়াদ আর বাড়াতে তিনি আগ্রহী নন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, সুষ্ঠু Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

বাঘাইছড়ির পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ জনকে নগদ অর্থ, ঢেউ টিন ও চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার Read more

উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৬
উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলা করা হয়েছে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর Read more

তাল পারার ‘অপরাধে’ শিশুর ওপর অমানবিক নির্যাতন
তাল পারার ‘অপরাধে’ শিশুর ওপর অমানবিক নির্যাতন

বাড়ির পাশে তাল গাছে থোকা থোকা তাল দেখে খুব খেতে ইচ্ছে করেছিল নয় বছর বয়সী রাকিব উদ্দিনের। তিন বছরের ইমাদুল Read more

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন কলা ব্যবসায়ীকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

বাংলাদেশের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প
বাংলাদেশের জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মনোনয়ন চূড়ান্ত নয়। মার্কিন সিনেটে অনুমোদন পেলে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন