ক্লাস চলাকালীন বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে পৃথকভাবে দুইটি স্কুলের ১৫ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পরেছে। এরমধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পাঁচজন শিক্ষার্থী।পৃথকভাবে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় দুটির প্রধানশিক্ষক।উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ের ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে অবস্থানরত সাতজন ছাত্রী আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অসুস্থ শিক্ষার্থীরা হলো-অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার, সপ্তম শ্রেণির জান্নাত, নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার।তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও অপর পাঁচ শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অপরদিকে একই সময়ে মেহেন্দিগঞ্জের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে আটজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পরে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়। পরবর্তীতে অভিভাবকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. নিজামুল হক।মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানিয়েছেন, বজ্রপাতের শব্দে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পরেছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনও কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা
ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা Read more

কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর
কর্তৃপক্ষের বিরুদ্ধে ডাকসু-জাকসুতে জালিয়াতির অভিযোগ রিজভীর

অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির Read more

পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ
পরিজনহীন ঈদ ও অমানবিক জীবন, হাওরের ২৫ হাজার ‘জিরাতি’ কৃষকের আর্তনাদ

পবিত্র ঈদুল ফিতর মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। কিন্তু কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরে বোরো আবাদে Read more

ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ভৈরবে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভৈরবে ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মুর্শিদ মিয়া কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪।রোববার (১৯ অক্টোবর) সকাল ১১.টায় র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের Read more

ঝিনুকের খোলসে আটকে আছে আইকনিক স্টেশন, সুবিধা এখনো অধরা
ঝিনুকের খোলসে আটকে আছে আইকনিক স্টেশন, সুবিধা এখনো অধরা

পর্যটন নগরী কক্সবাজারে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি উদ্বোধনের প্রায় আড়াই বছর পার করলেও এখনো পুরোপুরি চালু হয়নি এর যাত্রীসেবার বেশিরভাগ Read more

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম ওরফে বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন